Posts

"টাকার কুমীর"

Image
ছোটবেলা থেকে কি এক স্বভাবদোষে দু - হাত সারাক্ষণ মুঠো করে থাকত বিপু । মানে বিপুল ব্যানার্জী । ওই যে দক্ষিণ - চব্বিশ পরগণায় চৌধুরীদের বাড়ি । তার ঠিক বাঁ - দিকেই এ তল্লাটের একমাত্র কেরোসিন ব্যবসায়ী সনাতনের বাড়ি । ওরই একমাত্র বংশজ বিপু । একমাত্র এই কারণে বলা যে চারবোন আর একভাই সনাতনের এপিঠ ওপিঠ মিলিয়ে , কন্যাসন্তানের বাড়বাড়ন্ত । পুত্র বলতে ওই একটাই ! এসব নিয়ে আশেপাশের অতি উৎসাহী মানুষ চোখ টাটায় বইকি ! এত বড় রেশন দোকান , ব্ল্যাকে চড়া দামে কেরোসিন তেল বিক্রি । ইদানিং সে যে সুদের কারবারও শুরু করেছে তা আর কারুর অজানা নেই । কয়েকদিনে গজিয়ে উঠেছে মাথা উঁচু দোতলাও । পেল্লায় বাড়ির রকমসকম দেখতে দেখতে পথ চলে গাঁয়ের খুড়ো , জ্যাঠারা । অবাকও হয় ! সে না হয় হল , আমাদের গপ্পোটা সনাতনকে নিয়ে নয় , ওর সুপুত্র বিপুকে নিয়ে । বিপুর উপর সবার নজর তাতো আগেই বলেছি । ওর মুঠো স্বভাবের জন্য কেউ বলে বিপু বড় হলে মারকুটে হবে , কেউ আবার গালে হাত দিয়ে বলে " জানো বিপুর মা তোমার ছেলে বাপের চেয়েও বেশি কামাবে !" তা হলেই বা কি আর না হলেই বা কি ! হাজার হোক , মায়ের মন তো ! বিপুর মা মনে মনে ঠাক...