" মাদার্স আর লাইক গ্লু । ইভেন হোয়েন ইউ কান্ট সি দেম , দে আর স্টিল হোল্ডিং দ্য ফ্যামিলি টুগেদার!" সুশান গ্যালের কোটেশন আর লাস্ট ইয়ারে বার্থডেতে মায়ের সঙ্গে তোলা ছবিটা ফেসবুকে পোস্ট করে কফি কাপে ঠোঁট ডোবাল পার্থ । তিন - চার সেকেন্ডের অপেক্ষা শুধু । পটাপট লাইক, লাভ, ওয়াও সাইন পঞ্চাশ পেরিয়ে যাচ্ছে । কমেন্ট বক্সে মেসেজ ঢুকছে জোয়ারের গতিতে । আজ রবিবার , মাদার্স ডে । মে মাসের দ্বিতীয় সপ্তাহ । এইদিনে মাঝে মধ্যে মায়ের সঙ্গে দেখা হয় । নাহলে মাকে ফোন করে বাকি বন্ধুদের মত উইশটুকু সেরে নেয় । এবারের তাই করেছে , ' উইশ ' । মা ব্যস্ত । তাতে নতুন কি আর ? একা বেশ কাটিয়ে দেয় একটা স্কার্ফ নিয়ে । হম্ম একটা স্কার্ফ । ঠিক আজও যেন একটা চেনা গন্ধ ওতে লেগে আছে । খুব ছোটবেলায় মা-র অফিস যাওয়ার সময়, মায়ের গলা থেকে প্রায় টেনে খুলে নিয়েছিল নিজের কাছে । হয়ত মাকে নিজের কাছে রাখার, পাশে বসার আবেগটুকুই লুকিয়ে আছে ওতে । সবাই অবাক হয়েছিল । একজন গভর্নস বলেছিল , ' ওর মাথার দোষ আছে । ' নাহলে এখনকার দিনে কেউ এমন মা-বাবা মা-বাবা করে ? ২০৩০ সালে জন্মেও পার্থ সবা...
Comments
Post a Comment